রিপোর্ট বাংলাদেশ~
২ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থী আত্মহত্যায় প্ররোচনা : প্রেমিক কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় প্রেমিক ইয়াছিন মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ মে) ঢাকার সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা অনুপম দাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল বুধবার ইয়াছিন মজুমদারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন।

অনুপম দাস বলেন, গতকাল বুধবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে অথৈয়ের বাবা প্রণব মজুমদার রাজধানীর সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় ইয়াছিন মজুমদারকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, অথৈ ও মো. ইয়াছিন মজুমদারের বাড়ি পাশাপাশি। তারা একই স্কুলে পড়াশোনা করতেন। সেখান থেকেই ইয়াছিন অথৈকে উত্ত্যক্ত করতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সূত্রাপুর এলাকায় বসবাস শুরু করেন অথৈ। ইয়াছিনও ঢাকায় চলে এসে লালবাগ জমিদারী ভোজ রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নেন। এবং আগের মতোই অথৈকে উত্ত্যক্ত করতে থাকেন। এরপর কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে অপমানজনক কথা, মিথ্যা অপবাদ দিয়ে মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। ২৯ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসবে অনুশীলন শেষে মেসে ফেরার পথে ইয়াসিন তাঁকে গালমন্দ করেন এবং উৎসবে অংশ না নিতে চাপ দেন। মানসিক নিপীড়ন সহ্য করতে না পেরে অথৈ মেসের রুমে চলে যান। কিছুক্ষণ পর ইয়াছিন রুমের সামনে গিয়ে অন্যদের দিয়ে তাঁকে ডাকেন। সাঁড়া না পেয়ে মেসের মালিকের স্ত্রী জোৎস্না বেগমের উপস্থিতিতে ইয়াছিন রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অথৈকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক লুট, দ্বৈত নাগরিকত্ব ,রাষ্ট্র পরিচালনা ও আইনী লড়াই

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামী ছিনতাই

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

‘১০ হাজার কোটি টাকায়ও ডিসি সারওয়ারকে কেনা সম্ভব না’ #Sylhet #DCSarwar #News

শহীদ ওসমান হাদীর কবরে দোয়া ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম।

ঢাকা ৮ আসনের এমপি হয়ে, আমি মিডিয়া কর্মীদের সামাজিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ও এই ইন্ডাস্ট্রিতে কর্মরত নারী-পুরুষদের যে কোন বিপদ বা হয়রানিতে আইনি প্রতিকার পাবার জন্য ব্যবস্থা গ্রহণ করব।

❝দারিদ্র্য মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।❞

“১০ হাজার কোটি টাকায়ও ডিসি সারওয়ারকে কেনা সম্ভব না’ -সারোয়ার ডিসি ,সিলেট ।

বাংলাদেশিদের জন্য আমেরিকার ভ্রমণ ও ব্যবসা ভিসায় নতুন কড়াকড়ি

১০

জকসুতে ২১ পদের ১৫টিতে শিবির, ৫ পদে ছাত্রদল আর একটিতে স্বতন্ত্রের জয়

১১

অবশ্যই আমি আমার পানির হিস্যা চাইঃ তারেক রহমান

১২

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী চশই উচ্চ বিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান

১৩

ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান : ২৩ বছর পর

১৪

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

১৫

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৬

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৭

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৮

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৯

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

২০