যদিও আমি মডেল বা অভিনেত্রী ছিলাম না, পেশা ছিল রাজনৈতিক প্রশিক্ষক, কিন্তু একটি মিথ্যা মামলা ও ষড়যন্ত্র ফেস করতে গিয়ে উপলব্ধি করেছি, মিডিয়াতে কাজ করা মানুষরা সমাজে কত আনসেফ ও রিস্কি অবস্থায় কাজ করেন। তারা কোনো বিপদে পড়ে গেলে সত্য মিথ্যা যাচাই না করেই তাদের নিয়ে নেতিবাচক চিন্তা তাদের জাস্টিস পাবার সুযোগ সীমিত করে ফেলে। তাই ঢাকা ৮ আসনের এমপি হয়ে, আমি মিডিয়া কর্মীদের সামাজিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ও এই ইন্ডাস্ট্রিতে কর্মরত নারী-পুরুষদের যে কোন বিপদ বা হয়রানিতে আইনি প্রতিকার পাবার জন্য ব্যবস্থা গ্রহণ করব।
একজন এমপি হিসেবে আমি একা সব বদলে দিতে পারব না। কিন্তু আমি আইন, সংসদীয় তদারকি এবং বাজেটের মাধ্যমে মিডিয়া কর্মীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারি এবং সেটাই আমি করব। “মেঘনা আলম , ঢাকা -৮ সংসদীয় আসনের প্রার্থী ।
অনেক ছোট বেলা থেকেই এলাকার মানুষ এর কাছে বেশ পরিচিত মুখ মেঘনা , তাই ভোটের মাঠে এলাকার সন্তান হিসেবে বেশ শক্ত প্রতিনিধি হিসেবে বিবেচনা করছেন সবাই । ট্রাক প্রতীক নিয়ে জাতীয় গন অধিকার পরিসদ এর এই প্রার্থী সকলের দোয়া ও ভালবাসায় আসন্ন নির্বাচনএ জয় পাবার ব্যাপারে অত্যন্ত আশাবাদী ।
মন্তব্য করুন